ads

শনিবার , ২৬ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৫৪
শ্রীবরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল আলম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ২৬ জানুয়ারি শনিবার সকালে উপজেলার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল আলম কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চকলাকান্দা গ্রামের মৃত বয়জ উদ্দিনের ছেলে। ওই ঘটনায় শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই হাসিবুল ও সালামত সঙ্গীয় ফোর্সসহ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শ্রীবরদী উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আশরাফুল আলমকে গ্রেফতার করে। ওইসময় তার কাছ থেকে ৪টি প্যাকেটে রক্ষিত ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো রৌমারী থেকে শেরপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মিভুত পরবর্তী সংবাদ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ॥ ফের সভাপতি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads