ads

শনিবার , ২৬ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মিভুত

খবর টি পড়েছেন : ২০৯
নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মিভুত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী শহরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে একটি সেমিপাকা টিনশেড মার্কেটের ৮ দোকান পুড়ে গেছে। ২৫ জানুয়ারি শুক্রবার মধ্যরাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত: ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী দুই চৌরাস্তার মাঝে অবস্থিত একাধিক মালিকানাধীন একইসঙ্গে থাকা টিনশেড ও সেমিপাকা মার্কেটে রাত দেড়টার দিকে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে আশপাশের অন্যসব দোকানগুলোতে আগুন ছড়াতে না পারলেও ততক্ষণে ওই মার্কেটের ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো বিল্লাল হোসেনের জুতার দোকান, ভজন শীল এর সেলুন, মোশারফ হোসেন এর লেপতোষকের দোকান, আব্দুস সালামের পিয়াজির দোকান, সুজন মিয়ার সেলুন, ভুট্টো মিয়ার চায়ের দোকান, কাদিরের ফলের দোকান ও কালু মিয়ার মুদী-মনোহরী দোকান। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কালু মিয়া। তার দোকানে থাকা নগদ অর্থসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল মিলে ওই মার্কেটের সর্বমোট প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভুট্টো মিয়ার চায়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads