স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শ্রীবরদী কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি মঙ্গলবার শ্রীবরদী বাজার, কুরুয়া দাখিল মাদ্রাসা, ভেলুয়া আনন্দবাজার ও ভায়াডাঙ্গা বাজারে আড়াই শতাধিক অসহায় দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ওইসময় সমিতির সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সদস্য ডা. মো. নূরুল ইসলাম, মো. আব্দুস সালাম, আবু রায়হান আল মাসুদ, ফজলুল কবীর সুরুজ, জসিম উদ্দীন বাদল, মো. সাইজ উদ্দিন, মাহমুদুল হক সাদা, মো. শরাফত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









