ads

বুধবার , ২৩ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ২১০
শেরপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মাদকবিরোধী, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি মঙ্গলবার রাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা নিজাম উদ্দিন আহাম্মদ মডেল কলেজ মাঠে সদর থানা আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। ওইসময় তিনি বলেন, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য এলাকাবাসী ও সচেতন মহলকেও পুলিশকে সহযোগিতা করতে হবে। এজন্য তিনি সবাইকে মাদক নির্মূলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু ও জেলা পরিষদ সদস্য মোঃ কফিল উদ্দিন। পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম আজাদ, বাবুল মিয়া, আলহাজ্ব মো. তোফাজ্জল হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন প্রভাষক সাইফুল ইসলাম। ওইসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় হাজারখানেক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শ্রীবরদী কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে উন্নত পানি ব্যবস্থাপনায় কৃষকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads