স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্ত্তণ শুরু হয়েছে। ২১ জানুয়ারি সোমবার ভোরে শেরপুর শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই মহানাম যজ্ঞের পৌরহিত্য করেন শ্রী নন্দলাল গোস্বামী। গোপাল জিউর মন্দির কীর্ত্তণ পরিচালনা কমিটি মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে। গোপাল জিউর মন্দির পরিচালনা কমিটি ও জেলা পূজা উদযাপন পরিষদ এতে সহযোগিতা করছে।
৪ দিনব্যাপী অনুষ্ঠেয় এ মহানাম যজ্ঞে হরিনাম কীর্ত্তণ পরিবেশন করছে রূপসনাতন সম্প্রদায়, পাগল বিজয় সম্প্রদায়, বাসনা সম্প্রদায়, শ্রীহরি মন্দির সম্প্রদায়, মা কুমুদিনী সংঘ ও মধুসুধন সম্প্রদায়। আগামি শুক্রবার দিনব্যাপী অষ্টকালীন লীলা কীর্ত্তণ পরিবেশন করবেন শ্রীমতি দিপালী সরকার, কুমারী আশালতা ও বলরাম সাহা।
আগামি শনিবার মহাপ্রভুর ভোগ নিবেদন শেষে মহোৎসব, কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে এ উৎসব শেষ হবে। সোমবার প্রথম দিনে বিপুলসংখ্যক ভক্ত হরিনাম কীর্ত্তণ শ্রবণ করেন।




