ads

রবিবার , ২০ জানুয়ারি ২০১৯ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সোহাগ হত্যার প্রধান আসামীসহ গ্রেফতার ৪

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২০, ২০১৯ ২:০৭ অপরাহ্ণ

হত্যায় ব্যবহৃত এন্টিকাটার উদ্ধার

Shamol Bangla Ads

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে জবাই করে কিশোর সোহাগ মিয়া হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামী সুমন (২০) ও তার সহযোগী ২ আসামীসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোর সোহাগের হারিয়ে যাওয়া মোবাইল ট্র্যাকিং করে শুক্রবার সকালে পৃথক অভিযান চালিয়ে ঢাকার ডেমরা ও নালিতাবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। ১৯ জানুয়ারি শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের নিয়ে নালিতাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থলের পাশে ধরা খাল থেকে জবাই কাজে ব্যবহৃত এন্টিকাটার (কাগজ কাটার চাকু) উদ্ধার করার পর বিকেলে তাদের আদালতে সোপর্দ করেছে।
অভিযুক্তদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, সোহাগের কাছে থাকা একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিতে উপজেলার দোহালিয়া গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে সুমন (২০), পাঁচগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৯) ও সন্নাসীভিটা গ্রামের ইন্তাজ আলীর ছেলে মনির (১৮) পরিকল্পনা করে। এরা ৩ জনই মাদকাসক্ত। এরমধ্যে সুমন ও মেহেদী ভাসমান। পরিকল্পনা অনুযায়ী গত ১৪ জানুয়ারী রবিবার তিন বন্ধু মিলে পূর্ব পরিচয়ের সূত্র ধরে সন্ধ্যা ছয়টার দিকে নিহত কিশোর সোহাগকে ফোনে ডেকে সন্নাসীভিটা বাজারে আনে। পরে এখান থেকে বিড়ি খাওয়ার কথা বলে সোহাগকে সন্নাসীভিটা উত্তরবন্দের ধান ক্ষেতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর বিড়ি খায় এবং কিছুক্ষণ গল্প করে। একপর্যায়ে সোহাগের কাছে থাকা স্মার্ট ফোনটি নেওয়ার চেষ্টা করে। এসময় সোহাগ তা না দিয়ে বাড়ির দিকে রওনা দিলে মেহেদী ও মনির সোহাগকে ঝাপটে ধরে এবং সুমন প্যান্টের পকেট থেকে চাকু বের করে সোহাগের গলায় ধরে মোবাইলটি কেড়ে নিতে চায়। ধস্তাধস্তির একপর্যায়ে গলায় আঘাত লাগলে সোহাগ গোঙ্গানি শুরু করে ও মাটিতে পড়ে যায়। এ সময় মেহেদী এবং মনির সোহাগের পা ও মাথা চেপে ধরে ধানক্ষেতে শোয়ায়। সুমন ঠান্ডা মাথায় সোহাগকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে ও মোবাইল ফোনটি নিয়ে নেয়। এরপর ৩ জনই কাছাকাছি ধরা খালে গিয়ে শরীরে লাগা রক্ত ধুয়ে ফেলে ও হত্যায় ব্যবহৃত এন্টিকাটারটি খালে নিক্ষেপ করে চলে আসে। রাতেই সুমন উপজেলার তিনানী বাজার থেকে বাসে করে ঢাকায় চলে যায় এবং পরদিন রুমমেট ও গার্মেন্ট শ্রমিক পাঁচগাঁও গ্রামের ইমান আলীর ছেলে জসিমের (২০) কাছে ৩ হাজার টাকায় বিক্রি করে দেয়।
এদিকে পরদিন সোমবার সোহাগের মরদেহ উদ্ধারের পর পুলিশ মোবাইল ট্র্যাকিং শুরু করে এবং ব্যবহৃত সিমের নিবন্ধন অনুযায়ী একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে শুক্রবার সকালে সীমের ব্যবহারকারী ডেমরায় অবস্থানকারী জসিমের কাছে পৌছায় পুলিশ। জসিমের কাছে বিক্রেতা সুমনের নাম জেনে একই স্থান থেকে তাকেও গ্রেফতার করে। পরে সুমনের দেয়া তথ্যের ভিত্তিতে একই সময়ে পৃথক অভিযান চালিয়ে নালিতাবাড়ীর পাঁচগাঁও থেকে মেহেদী ও সন্নাসীভিটা থেকে মনিরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, হত্যায় ব্যবহৃত এন্টিকাটার (কাগজ কাটার চাকু) উদ্ধার করা হয়েছে এবং আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। তারা ১৬৪ ধারায় সোহাগকে হত্যাকান্ডের বিবরণ দিয়ে নিজেদের অপরাধ কথা স্বীকার করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!