ads

শনিবার , ১৯ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘আগামী প্রজন্মের লেখক সৃষ্টিতে সমকালের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

খবর টি পড়েছেন : ২০৮
‘আগামী প্রজন্মের লেখক সৃষ্টিতে সমকালের অবদান স্মরণীয় হয়ে থাকবে’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ সুহৃদ সমাবেশের দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তারা

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ ‘মানুষকে ভালবাসতে হলে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করতে করতে মানুষ, দেশ ও দেশের মাটির প্রতি ভালবাসা জন্মায়। একইভাবে লেখতে লেখতে হাত পাকা হয়। সৃজনশীল বাক্য তৈরি করা কঠিন কাজ। কিন্তু সমকাল পত্রিকা প্রতি মঙ্গলবার সুহৃদদের লেখার জন্য যেভাবে সুযোগ সৃষ্টি করে দিয়েছে তা সত্যিকার অর্থেই অসাধারন উদ্যোগ। প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয় সমকালের পাতায় লেখা-লেখি করলে এক সময় সৃজনশীল বাক্যে দিয়ে প্রবন্ধ-কবিতা সাময়িকী লেখা হবে। এতে অসংখ্য কবি সাহিত্যিকের জন্ম হবে। এভাবেই সমকাল আগামী প্রজন্মের লেখক সৃষ্টিতে অনন্য অবদান রাখছে। এতে উপকৃত হচ্ছে দেশ ও জাতি।’ ১৯ জানুয়ারি শনিবার সমকাল সুহৃদ সমাবেশ শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তারা ওইসব কথা বলেন।
বিকেলে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। মুঠোফোনে সম্মেলনের উদ্বোধন করেন সমকালের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ। প্রধান অতিথি ছিলেন শেরপুরের প্রবীণ শিক্ষক ও গবেষক ড. সুধাময় দাস। সমকাল জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবারুন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ। সুহৃদ শুভঙ্কর সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশনের সাধারন সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, শিক্ষাবিদ মো. বরকত উল্লাহ সুহৃদ সদস্য মো. আল-আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শিক্ষার্থীরা কন্ঠ ভোটের মাধ্যমে শেরপুর সরকারি কলেজের বিএসসি (অনার্স) গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শুভঙ্কর সাহাকে সভাপতি এবং একই কলেজের বিএ (অনার্স) অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুল হাসান শাওনকে সাধারন সম্পাদক মনোনীত করে। পরে উপস্থিত সকলের মতামত নিয়ে ৫১ সদস্য বিশিষ্ট সুহৃদ সরকারি কলেজ শাখার ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মানবাধিকার রক্ষাকর্মী প্রশিক্ষণ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সোহাগ হত্যার প্রধান আসামীসহ গ্রেফতার ৪

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads