ads

বৃহস্পতিবার , ১৭ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ইউএনও’র নেতৃত্বে দখলমুক্ত হলো সরকারি সম্পত্তি

খবর টি পড়েছেন : ২৩২
নকলায় ইউএনও’র নেতৃত্বে দখলমুক্ত হলো সরকারি সম্পত্তি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা চৌরাস্তা বাজারের সরকারি সম্পত্তির উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে দখলমুক্ত করা হয়েছে। ১৭ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ওই দখল মুক্ত অভিযানের নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা সরকারি সম্পত্তির উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ওইসময় সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার উৎসুক জনগন, স্থানীয় গন্যমান্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে ওই উচ্ছেদ অভিযান পরিচালনায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করলেও স্থাপনার মালিক নিজাম উদ্দিনসহ অন্যান্য অবৈধ দখলকারীরা অসন্তোষ প্রকাশ করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, পাঠাকাটা চৌরাস্তা বাজারের সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ জায়গা সরকারি ১ নং খাস খতিয়ানের সম্পত্তি। এ সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল করা বা করার চেষ্টা করা সম্পূর্ণ বেআইনী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১১ জনকে নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা… পরবর্তী সংবাদ নকলায় চোরাই গরুসহ আটক ১

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads