ads

বৃহস্পতিবার , ১৭ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত নালিতাবাড়ীর হতদরিদ্র নাসিমার

খবর টি পড়েছেন : ৩০৭
অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত নালিতাবাড়ীর হতদরিদ্র নাসিমার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, শেরপুর ॥ ভর্তির সুযোগ পেয়েও কেবল অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে শেরপুরের নালিতাবাড়ীর হতদরিদ্র পরিবারের মেয়ে নাসিমা খাতুনের। এতে সে একেবারে হতাশ ও বিপর্যস্ত হয়ে পড়েছে। এজন্য প্রয়োজন আর্থিক সহায়তা।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার নন্নী গ্রামের দরিদ্র ভ্যানচালক নুর ইসলামের ১ ছেলে ২ মেয়ের মধ্যে নাসিমা সবার বড়। পিতার অভাব-অনটন ও দুঃখ দুর্দশা দেখে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ডপসের আর্থিক সহায়তায় নাসিমা অষ্টম শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছে। নন্নী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসিতে মানবিক বিভাগে জিপিএ ৪.৮৯ এবং শেরপুর মডেল গার্লস কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসিতে জিপিএ ৪.৫৮ পেয়ে পাশ করেছে। এরপর উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সে নেত্রকোনায় নবপ্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় ক ইউনিটে ৮ম এবং খ ইউনিটে ২৪তম স্থান লাভ করে। এখন খুব দ্রুততম সময়ের মধ্যে তাকে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এজন্য ২০ হাজার টাকার প্রয়োজন হলেও সেই অর্থের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না তার হতদরিদ্র পিতার। কারণ নাসিমা ছাড়াও তার ছোট মেয়ে রোকসানা খাতুন এবার এসএসসি পরীক্ষার্থী ও ছেলে জাহিদ হাসান ৫ম শ্রেণিতে পড়ছে। ৩ ছেলে-মেয়েসহ ৫ জনকে গাদাগাদি করে সেকেলে মাটির ঘরে মাথা গুজতে হয় তাদের। নুরুল ইসলাম সারাদিন ভ্যান চালিয়ে যা আয় করেন, তা দিয়ে পরিবারের সদস্যদের ভরণ-পোষণ ব্যয় চালানো খুবই কষ্টসাধ্য। এরপর ছেলে-মেয়েদের পড়ালেখার খরচ যোগাতে এমনিতেই হিমশিম খেতে হচ্ছিল নুরুল ইসলামকে। এরই মধ্যে নাসিমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা সংগ্রহ করতে না পেরে বিপর্যস্ত হয়ে পড়েছেন নুরুল ইসলাম ও তার স্ত্রী জহুরা বেগম। একইসাথে হতাশ হয়ে ভর্তি অনিশ্চয়তায় ভুগছে মেধাবী নাসিমা।
বৃহস্পতিবার দুপুরে নাসিমা খাতুন শ্যামলবাংলা২৪ডটকমকে জানায়, আমার পিতার অনটনের কারণে কোন সহৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক সহায়তা দিয়ে আমাকে যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেন, তবেই আমার উচ্চশিক্ষা লাভের আশা পূরণ হবে। আর এজন্য পরিবারসহ আমি তার বা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। নাসিমার সাথে যোগাযোগ ও অর্থ পাঠানোর ঠিকানা বিকাশ নং ০১৯৯৭-৫৩৯৯২০ (পারসোনাল)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আলো ছড়াচ্ছে স্বাবলম্বী বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয় পরবর্তী সংবাদ নারী আসনে এমপি হতে আ’লীগের মনোনয়নপত্র কিনলেন শেরপুরের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads