ads

বুধবার , ১৬ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আলো ছড়াচ্ছে স্বাবলম্বী বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়

খবর টি পড়েছেন : ২৪৩
শ্রীবরদীতে আলো ছড়াচ্ছে স্বাবলম্বী বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ সামাজিক কুসংস্কার আর দারিদ্র্যের সাথে যুদ্ধ করে আসছে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের দহেরপাড় গ্রামবাসী। স্বাধীনতার ৪৭ বছরেও আলোর মুখ দেখেনি তারা। অবশেষে ২০১৬ সালে এ গ্রামে প্রতিষ্ঠিত হয় দহেরপাড় বহুমূখী প্রতিবন্ধী বিদ্যালয়। এখানে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীসহ আশপাশের ছেলে-মেয়েরা পাচ্ছে প্রাথমিক শিক্ষার সুযোগ। গত দু’বছরের মধ্যেই বিদ্যালয়ের অবকাঠামো ও উপকরণসহ পাঠদানে সুরক্ষিত করে গড়ে তুলেছে ম্যানেজিং কমিটি। বিদ্যালয়টি গতিশীল করতে কর্তৃপক্ষ নিয়েছে কার্যকরী নানা পদক্ষেপ। সম্প্রতি সরেজমিনে গেলে ম্যানেজিং কমিটি, এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে ওঠে আসে এমন তথ্য।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান জানান, দহেরপাড় গ্রামে প্রায় ২ হাজার লোকের বসবাস। এ গ্রামে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। ফলে এ গ্রামের ছেলে-মেয়েরা ২/৩ কিলোমিটর পায়ে হেটে যেতো অন্য গ্রামের বিদ্যালয়ে। ফলে বেশিরভাগ শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হতো। এ জন্য ১০ শিক্ষক নিয়ে চালু করা হয় বিদ্যালয়টি। মাত্র দু’বছরে এ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা শতাধিক। তবে এ বছর আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
ওই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য সংগ্রামী নারী জয়িতা জবেদা বেগম জানান, এ গ্রামটি ছিল শিক্ষা বঞ্চিত। এ জন্য অনেক কষ্ট করে আমরা এ গ্রামে প্রতিবন্ধী বিদ্যালয় করার উদ্যোগ নেই। বেসরকারি সংস্থা স্বাবলম্বী সমিতির নির্বাহী পরিচালক আতাউর রহমান জানান, এ সংস্থার শিক্ষা প্রকল্পের আওতায় বিদ্যালয়টি স্থাপিত হয়। তবে সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। এমনকি সরকারিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এ সংস্থা সার্বিক সহযোগিতা করবে। স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. আব্দুল মোতালেব বলেন, এ গ্রামে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। এছাড়াও গ্রামবাসীরা প্রায় সবাই নিম্ন আয়ের মানুষ। এজন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এ বিদ্যালয়ের মাধ্যমে এলাকার ছেলে-মেয়েরা পড়া লেখার সুযোগ পেয়েছে। এতে আলোকিত হচ্ছে গ্রামবাসীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু তোলায় ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মেশিন… পরবর্তী সংবাদ অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত নালিতাবাড়ীর হতদরিদ্র নাসিমার

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads