নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ২৭ হাজার ১শ ৬৮জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসূল খাওয়ানো হবে। ক্যাপসূল খাওয়ানোর নির্ধারিত দিনে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন পরিচালনার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এজন্য উপজেলার সমস্ত এলাকায় চালানো হয়েছে প্রচারণা। উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৮১৮ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্য মাত্রা ২৪ হাজার ৩৫০ জন। ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসূল খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ মজিবুর রহমান জানান, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে শেষ করতে উপজেলায় একটি স্থায়ী ইপিআই কেন্দ্রসহ ২১৬ টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করে ওইসব ক্যাপসুল খাওয়ানো হবে। এসব কেন্দ্রে ১০৮ জন প্রথম সারির তদারককারী এবং ৪৩৪ জন স্বেচ্ছাসেবককর্মী দায়িত্ব পালন করবেন।









