ads

সোমবার , ১৪ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল

খবর টি পড়েছেন : ১২৯
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি ১৪ জানুয়ারি সোমবার ইসি ভবনে সাংবাদিকদের ওই কথা জানান।
হেলালুদ্দীন আহমদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। আর মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। তিনি বলেন, এসএসসি, এইচএসচি ও রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট শুরু করা হবে। এছাড়া সদর উপজেলার ভোট হবে ইভিএম পদ্ধতিতে হবে বলে জানান তিনি। এছাড়া একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা আগামী ১৭ ফেব্রুয়ারি বলে জানান নির্বাচন কমিশন সচিব।
এর আগে বিকালে সংরক্ষিত নারী আসনের তফসিল নির্ধারণ, কিশোরগঞ্জ-১ আসনের তফসিল নির্ধারণ, পঞ্চম উপজেলা নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের স্মারকলিপি বিষয়ে আলোচনাসহ বিভিন্ন বিষয়ে ইসিতে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলা হবে : গৃহায়ণ মন্ত্রী পরবর্তী সংবাদ সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ১৭ ফেব্রুয়ারি :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads