ads

সোমবার , ১৪ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ১৭ ফেব্রুয়ারি : ইসি সচিব

খবর টি পড়েছেন : ২১৫
সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ১৭ ফেব্রুয়ারি : ইসি সচিব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ১৭ ফেব্রুয়ারি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। ১৪ জানুয়ারি সোমবার কমিশন সভা শেষে ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান।
হেলালুদ্দীন আহমদ বলেন, স্বতন্ত্র সংসদ সদস্যদের দল ও জোটগত অবস্থান জানাতে চিঠি দেওয়া হবে। ৩০ জানুয়ারির মধ্যে এ বিষয়ে কমিশনকে অবহিত করতে হবে।
ইসি সচিব বলেন, ১২ ফেব্রুয়ারি এ নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করা হবে। আইন অনুযায়ী, সংসদের সাধারণ আসনে শপথগ্রহণকারী ব্যক্তিরাই সংরক্ষিত আসনের নির্বাচনে ভোটার হবেন।
তিনি বলেন, ভোটার তালিকা প্রকাশ হয়ে গেলে ১৭ ফেব্রুয়ারি নারী আসনের তফসিল ঘোষণা করা হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের বিষয়ে ইসি সচিব বলেন, বিএনপি ও গণফোরাম এখনও শপথ না নিলেও তাদের অবস্থান জানার পর করণীয় নির্ধারণ করা হবে।
এছাড়া আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং মার্চের প্রথম সপ্তাহ থেকে নির্বাচন শুরু হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব।
তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের পরিকল্পনা ধাপে ধাপে করা হবে। এছাড়া সদর উপজেলার ভোট হবে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
হেলালুদ্দীন আহমদ বলেন, সাবেক জনপ্রশাসন মন্ত্রী আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনের তফসিলও শিগগিরই ঘোষণা করা হবে।
তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের নামে গেজেটও করা হয়েছে। কিন্তু ৩ জানুয়ারি তিনি মারা যান। সংসদ সচিবালয় এ নিয়ে (তার মৃত্যুর) নোটিফিকেশন করলেই আমরা তফসিল করব।
এর আগে বিকালে সংরক্ষিত নারী আসনের তফসিল নির্ধারণ, কিশোরগঞ্জ-১ আসনের তফসিল নির্ধারণ, পঞ্চম উপজেলা নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের স্মারকলিপি বিষয়ে আলোচনায় বসেন নির্বাচন কমিশনাররা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল পরবর্তী সংবাদ সংরক্ষিত নারী আসনে আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads