ads

সোমবার , ১৪ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা

খবর টি পড়েছেন : ১৮৭
নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ সড়ক দুর্ঘটনায় নিহত শেরপুরের নালিতাবাড়ীর নয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানের স্মরণে ১৩ জানুয়ারি রবিবার বিকেলে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির সহ-সভাপতি আবুবক্কর সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম। এসময় নিহত শিক্ষক মিজানুর রহমানের স্মৃতিচারন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নালিতাবাড়ীর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন ও সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার শাহজামাল, নিহতের বড় ভাই প্রভাষক তোফাজ্জল হোসেন, নয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম, শিক্ষক আমিরুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুল হালিম প্রমুখ। নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি ও নয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি শিক্ষক মিজানুর রহমান নিজ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নাকুগাঁও স্থলবন্দর সড়কের স্লুইস গেইট এলাকায় পৌঁছলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৩৫০ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিলেন… পরবর্তী সংবাদ শেরপুরে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলোর আয়োজনে গণিত উৎসব অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads