রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ শেরপুরের শ্রীবরদীতে হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৩ জানুয়ারি রবিবার বিকেলে উপজেলার মামদামারী ধামাহাট এলাকার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ঐতিহ্যবাহী খামারবাড়ী আলোকিত সন্তানদের উদ্যোগে ২ শতাধিক লোকের মাঝে ওইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা জিন্নাহ, সমাজসেবক অ্যাডভোকেট আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, শ্রীবরদী ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপক নাছির উদ্দিন, সমাজসেবক মোফাজ্জল হক, ভেলুয়া উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক নাফিউল ইসলাম, সৈয়দুজ্জামান, হাফেজ আহমেদ, মকবুল হোসেন, আবু রায়হান, মিনাল, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম, রাকীব মিয়া, মহসিন মিয়া প্রমুখ।









