ads

রবিবার , ১৩ জানুয়ারি ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রাকচাপায় নারীর মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০১৯ ৩:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ট্রাকচাপায় মিনোরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জানুয়ারি রবিবার দুপুরে সদর উপজেলার বাজিতখিলা বাজার সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মিনোরা ঝিনাইগাতী উপজেলার হাঁসলিগাও গ্রামের মৃত আশরাফ আলীর স্ত্রী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
জানা যায়, মিনোরা বেগম রবিবার সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন তার এক আত্মীয়কে দেখতে নিজ বাড়ি থেকে ইজিবাইকযোগে রওনা দেন। পথিমধ্যে ইজিবাইকটি সদর উপজেলার বাজিতখিলা এলাকায় পৌঁছলে শেরপুর থেকে ঝিনাইগাতীগামী একটি ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। ওইসময় মিনোরা বেগম রাস্তায় ছিটকে পড়লে পিছন থেকে আরেকটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!