ads

শনিবার , ১২ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীর বিভিন্নস্থানে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ

খবর টি পড়েছেন : ১৬৩
রাজধানীর বিভিন্নস্থানে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর কয়েকটি স্থানের বিভিন্ন কারখানার শ্রমিকরা ফের সড়কে নেমে বিক্ষোভ করছে বলে খবর পাওয়া গেছে। রাজধানীর ভাষানটেক, দারুস সালামের কয়েকটি কয়েকটি পোশাক কারাখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। বর্তমানে ভাষানটেক সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ১২ জানুয়ারি শনিবার সকাল ১০টার পর থেকে মিরপুর এলাকার দারুস সালাম, টেকনিক্যাল, বাংলা কলেজের সামনের সড়ক, শেওড়া পাড়া, মিরপুর-১৪ নম্বর এলাকায় সড়কে জড়ো হয়ে শ্রমিকরা বিক্ষোভ করছে। এতে ওইসব এলাকার সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।
ভাষানটেক থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ সাংবাদিকদের জানান, শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এতে ভাষানটেকে যান চলাচল বন্ধ রয়েছে। মিরপুর থানার ওসি দাদন ফকির বলেন, বাংলা কলেজের সামনের সড়কে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার ভাংচুর করেছে শ্রমিকরা। ভাংচুরের ভয়ে অন্যান্য গাড়িও বন্ধ রেখেছে বাস শ্রমিকরা। শ্রমিকদের শান্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
একই সময় শেওড়াপাড়ার কয়েকটি কারখানার শ্রমিকরাও সড়কে নেমে আসে। তাদের অবস্থানের কারণে রোকেয়া সরণিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে শ্রমিকদের বাধা না মেনে কয়েকটি মোটরসাইকেল যাওয়ার চেষ্টা করলে চালককে মারধর করা হয় ও বাইক ভাঙচুর করা হয়। এ ছাড়া একটি কারও ভাঙচুর করা হয়। শেওড়াপাড়া, টোলারবাগ, মিরপুর-১৪ থেকেও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফেসবুক-টুইটারে অফিসিয়াল আইডি নেই শেখ হাসিনা শেখ রেহানা… পরবর্তী সংবাদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনো বিতর্ক নেই : কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads