ads

শনিবার , ১২ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুক-টুইটারে অফিসিয়াল আইডি নেই শেখ হাসিনা শেখ রেহানা ও পুতুলের

খবর টি পড়েছেন : ৪৮০
ফেসবুক-টুইটারে অফিসিয়াল আইডি নেই শেখ হাসিনা শেখ রেহানা ও পুতুলের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফেসবুক বা টুইটারে কোনো অফিসিয়াল আইডি নেই আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়া বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন ওয়াজেদ পুতুলেরও কোনো অফিসিয়াল আইডি নেই।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে- আমরা গত কিছু দিন ধরেই অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে কিছু ‘ফেইক ফেসবুক অ্যাকাউন্ট/পেজ’ পরিচালিত হচ্ছে এবং সেই পেজগুলো থেকে নানা রকম বিভ্রান্তিমূলক, মিথ্যা, বানোয়াট তথ্য-সংবাদ প্রচার করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- জনসাধারণ ও গণমাধ্যমের অবগতির জন্য আমরা আবারও জানাচ্ছি যে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা এবং শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এমনকি তাদের পরিবারের কারও এখনও অফিসিয়াল কোনো ফেসবুক পেজ চালু হয়নি। এ পেজগুলোর পরিচালক-অ্যাডমিনদের আমরা অনুরোধ করব পেজগুলোকে ‘আন-অফিসিয়াল’ হিসেবে ঘোষণা দিয়ে আমাদের সহযোগিতা করবেন। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
এতে আরও জানানো হয়- বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের একটি ভেরিফাইড ফেসবুক পেজ (https://www.facebook.com/sajeeb.a.wayed/) ও শেখ রেহানার পুত্র আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের একটি ফেসবুক আইডি (https://www.facebook.com/radwan.siddiq) অফিসিয়ালি চালু আছে; যা তারা নিজেরাই পরিচালনা করে থাকেন।
একই সঙ্গে জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের উপস্থিতি রয়েছে। ফেসবুক, টুইটার এবং ইউটিউবে দলটির অফিসিয়াল পেজ ও চ্যানেল রয়েছে। এগুলো হল- ফেসবুক (https://www.facebook.com/awamileague.1949/), টুইটার (https://twitter.com/albd1971) ও ইউটিউব (https:ww/w.youtube.com/user/myalbd.)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই :… পরবর্তী সংবাদ রাজধানীর বিভিন্নস্থানে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads