ads

মঙ্গলবার , ৮ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার সময়ে গণমাধ্যমের বিকাশ ঘটেছে: হাছান মাহমুদ

খবর টি পড়েছেন : ১২৩
শেখ হাসিনার সময়ে গণমাধ্যমের বিকাশ ঘটেছে: হাছান মাহমুদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নতুন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দায়িত্ব নিয়েই প্রতিক্রিয়ায় বলেছেন, শেখ হাসিনার সময়ে গণমাধ্যমের বিকাশ ঘটেছে। তাছাড়া টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে শেখ হাসিনা সময়েই। তবে আমরা জানি- অনেক ভুয়া অনলাইন কিছু উল্টা-পাল্টা তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে। অনেকের চরিত্র হননের চেষ্টা করছে তারা। আমরা আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা নিয়ে এগুলো মোকাবিলা করবো। তিনি ৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে প্রথম বসেই সাংবাদিকদের ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ওইসময় তিনি বলেন, আগামীতে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার জন্য আমরা যে কাজ করে যাচ্ছি। যে ভিশন নিয়েছি। শেখা হাসিনার নেতৃত্বে সেটা আমরা বাস্তবায়ন করবো। আর সেজন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা গণমাধ্যমের সহযোগিতা চাই।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দিন বদল হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এক সময় বাংলাদেশের নাম লেখা হতো অন্যতম দরিদ্র দেশ হিসেবে। আজ সেই সুযোগ আর নেই। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথম চ্যালেঞ্জ হবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স :… পরবর্তী সংবাদ পাকিস্তানকে ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার ২য় অর্থনীতি এখন বাংলাদেশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads