ads

মঙ্গলবার , ৮ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথম চ্যালেঞ্জ হবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৭
প্রথম চ্যালেঞ্জ হবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এবার আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন। আমরা আগেও জঙ্গিবাদকে মাথাচারা দিতে দেইনি, আগামী দিনেও সেটা হতে দেব না। নতুন করে দায়িত্ব পাওয়ার পর ৮ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তাঁর নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘তবে আমরা মাদকের বিষয়েও অত্যন্ত শক্ত অবস্থানে থাকতে চাই। আগের যেকোনো সময়ের মতো মাদকেও থাকবে জিরো টলারেন্স নীতি। যেকোন মূল্যে সমাজ থেকে মাদক দূর করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সন্ত্রাস প্রতিরোধে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাজ করা হবে। তিনি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত যোগ্যতার সঙ্গে সন্ত্রাস দমনে কাজ করেছে। তারা এখন অনেক বেশি প্রস্তুত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে।’
মন্ত্রী আরও বলেন, ‘এর আগেও আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। যেসব কাজ আগে করা সম্ভব হয়নি সেই কাজগুলো সম্পাদনও থাকবে আমার বড় চ্যালেঞ্জ।’
এ ছাড়াও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি আগামী দিনে কোনো আন্দোলন সংগ্রামে অংশ নেয় সেটা নিতে পারে। কারণ এটা যেকোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। তবে সেই আন্দোলনের নামে যদি নাশকতা করতে চায় তাহলে তা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্মৃতিসৌধ ও জাতির জনকের প্রতিকৃতিতে মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা পরবর্তী সংবাদ শেখ হাসিনার সময়ে গণমাধ্যমের বিকাশ ঘটেছে: হাছান মাহমুদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads