ads

রবিবার , ৬ জানুয়ারি ২০১৯ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মন্ত্রীশূন্য শেরপুরবাসী এখনও আশাবাদী

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৬, ২০১৯ ৯:৪৭ অপরাহ্ণ

মন্ত্রীশূন্য শেরপুরবাসী এখনও আশাবাদীমন্ত্রীশূন্য শেরপুরবাসী এখনও আশাবাদীস্টাফ রিপোর্টার ॥ শেখ হাসিনার নেতৃত্বে সদ্যঘোষিত মন্ত্রীসভায় শেরপুরের ৩টি আসনের কোন প্রতিনিধি না থাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ শেরপুরবাসী হতাশ হলেও এখনও আশাবাদী। এ নিয়ে এখন শুরু হয়েছে নতুন গুঞ্জন।
জানা যায়, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে পঞ্চম দফায় নির্বাচিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেখ হাসিনার নেতৃত্বাধীন তৃতীয় দফার সরকারের কৃষিমন্ত্রী সততা ও নিষ্ঠার প্রতীক বেগম মতিয়া চৌধুরী চতুর্থ দফার সরকারের মন্ত্রীসভাতেও দীর্ঘ সফলতার সমীকরণে স্বীয় পদে বহাল থাকছেন- এমন গুঞ্জন কেবল তার নির্বাচনী এলাকাসহ শেরপুরেই নয়, রাজধানী ঢাকাসহ সমগ্র রাজনৈতিক অঙ্গণেই ছিল। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৬ জানুয়ারি রবিবার বিকেলে ঘোষিত চমকের ৪৭ সদস্যের নতুন মন্ত্রীসভায় সিনিয়র কয়েকজনের মতো তারও স্থান হয়নি। এ নিয়ে কিছুটা হতাশা ছড়ালেও বেগম মতিয়া চৌধুরীকে নিয়ে এখনও আশাবাদী অনেকেই। তাদের মতে, ১/১১’র কঠিন দুঃসময়সহ বিভিন্ন চড়াই-উৎরাইকালে অত্যন্ত সাহসিকতার সাথে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার পাশে থেকে এবং সরকার পরিচালনায় দক্ষতা ও সফলতার অন্যতম নিয়ামক হিসেবে কাজ করায় বেগম মতিয়া চৌধুরীর অবস্থানকে কোনভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। তার প্রতি শেখ হাসিনার আস্থারও নেই কোন ঘাটতি। তাই মন্ত্রীসভায় না হলেও শেখ হাসিনা হয়তোবা উপযুক্ত জায়গায় স্থান দিতেই মতিয়া চৌধুরীকে হাতে রেখেছেন। এক্ষেত্রে আওয়ামী লীগের আরেক সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও দশম সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী অসুস্থ থাকায় সে পদেও আসিন হতে পারেন বেগম মতিয়া চৌধুরী। আর সেই আশায় বুক পেতে আছেন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ অসংখ্য মতিয়াভক্ত।
এদিকে শেরপুর-১ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি, টানা ৫ বারের সংসদ সদস্য, আতিউর রহমান আতিক দশম সংসদের হুইপ থাকায় এবার দলীয় নেতা-কর্মীসহ শেরপুরবাসী আশান্বিত ছিলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা তৃতীয় দফার সরকারের মন্ত্রীসভায় স্থান পাবেন তিনি। সেইসাথে তিনি কোন মন্ত্রণালয়ে অন্ততঃ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন- এমন গুঞ্জনই চলছিল। কিন্তু সদ্য ঘোষিত মন্ত্রীসভায় সেই আশার প্রতিফলন ঘটেনি। এরপরও তাকে নিয়ে পরবর্তী মূল্যায়নের ক্ষেত্রে আশাবাদী অনেকেই। তাদের মতে, এক্ষেত্রে একাদশ সংসদে চীফ হুইপ নাহলেও পূর্বপদে বহাল থেকে যেতে পারেন তিনি।
এছাড়া লাকী আসন খ্যাত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন থেকে কোন সরকারের মেয়াদেই নির্বাচিত সংসদ সদস্যরা মন্ত্রী না হওয়ায় এবার সেই সমীকরণে শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেতে আগ্রহ প্রকাশ করেছিলেন এ আসন থেকে টানা ৩ দফায় নির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। কিন্তু মতিয়া চৌধুরী ও আতিকের মতো একই অবস্থা হয়েছে তারও। এরপরও তার অনুসারীদের দাবি, একাদশ সংসদে তিনি হুইপ মনোনীত হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!