ads

রবিবার , ৬ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিক্ষুকমুক্ত উপজেলা গড়তে নালিতাবাড়ীতে আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৯৮
ভিক্ষুকমুক্ত উপজেলা গড়তে নালিতাবাড়ীতে আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে ভিক্ষুকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি রবিবার বিকেলে উপজেলার বাঘবেড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ওই সভায প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।
প্রধান অতিথি ইউএনও আরিফুর রহমান তার বক্তব্যে বলেন, পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের কর্মক্ষম ভিক্ষুকদেরকে পুর্নবাসন করা হবে। তাদেরকে পুর্নবাসনের লক্ষে ইতোমধ্যেই নালিতাবাড়ী উপজেলার সকল সরকারী কর্মকর্তারা তাদের একদিনের বেতন দান করেছেন। পরবর্তীতে যদি আরও সরকারি অনুদান পাওয়া যায় তাহলে এই ফান্ডে যোগ করা হবে। তিনি আরো জানান, কর্মক্ষম ভিক্ষকদের মাঝে কেউ যদি সবজি দোকান, চা-ষ্টল, হাঁস মুরগীর খামার করতে আগ্রহী হয় তাহলে তাদেরকে সব ধরনের সহায়তা প্রদান করে পুর্নবাসন করা হবে।
বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নজরুল ইসলাম, শহর ভানু, সুফিয়া বেগম, ফজলুল হক, সুমি আক্তার প্রমুখ। এদিন বাঘবের ইউনিয়নের প্রায় ৮০ জন ভিক্ষুক উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা পরবর্তী সংবাদ মন্ত্রীশূন্য শেরপুরবাসী এখনও আশাবাদী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads