ads

সোমবার , ৩১ ডিসেম্বর ২০১৮ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এম এ পাবলিক স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০১৮ ৮:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের উপকণ্ঠ দমদমা জেলা কারাগার মোড় এলাকায় প্রতিষ্ঠিত এম এ পাবলিক স্কুলের ২০১৮ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর সোমবার দুপুরে স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফলাফল ও পুরস্কার, সনদ ও ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান এডভোকেট রফিকুল ইসলাম আধার। প্লে থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন এম এ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার।
এ উপলক্ষে প্রতিষ্ঠানের কো-চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালির নাপোলীস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন হাজারী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আমানুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক মৃণাল কান্তি মোদক, পরিচালক নার্গিস আক্তার মনখোশ ও নাসরিন আক্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মাহবুব হাসান রুবেল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!