ads

সোমবার , ৩১ ডিসেম্বর ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এ বিজয় সারা বাংলাদেশের ॥ শেরপুরে মতিয়া চৌধুরী

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০১৮ ৬:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয়কে ‘সারা বাংলাদেশের বিজয়’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি ৩১ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনার কলি মাহবুবের কাছ থেকে বিজয়ের ফলাফল গ্রহণের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ওই অভিমত ব্যক্ত করেন।
মতিয়া চৌধুরী বলেন, এ বিজয় শুধু আমার সিটে বা শেরপুরের নয়, সারা বাংলাদেশের। মানুষকে সেবা দেয়ার যে দায়িত্ব আবার অর্পিত হলো আমরা আল্লাহ’র রহমতে আন্তরিকতার সঙ্গে তা পালন করার চেষ্টা করবো। আমরা আমাদের বিবেকের কাছে সৎ থাকবো এবং মানুষের কাছে সৎ থাকবো। ওইসময় তার সাথে জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ীর পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর মতিয়া চৌধুরী ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনের প্রতিবাদ করতে গিয়ে ওই সময়ের বিএনপির সভাপতির গুলিতে নিহত ছাত্রলীগ নেতা আব্দুর রশীদের শহরের মুন্সিবাজারের বাসভবনে যান। সেখানে তিনি শহীদ আব্দুর রশীদের পিতা প্রবীন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ওরফে লাল মিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সকালে তিনি নকলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বলেন, আমরা নির্বাচন কমিশনের সকল নিয়ম মেনেই নির্বাচন করেছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল জানার জন্য সারা পৃথিবী সার্চ লাইট দিয়ে তাকিয়ে ছিল। আর শেখ হাসিনার সরকার প্রমাণ করে দিয়েছে, জয় আমাদেরই। একদিন এই শেখ হাসিনার সরকারই সারা পৃথিবী আলোকিত করবে।
পঞ্চম দফায় বিপুল ভোটাধিক্যে নির্বাচিত হওয়ায় তিনি প্রথমেই সৃষ্টিকর্তা এবং পরে দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শেখ হাসিনা যখন ১৯৯১ সালে নৌকা প্রতীক দিয়ে আমাকে নকলা-নালিতাবাড়ী পাঠালেন, তখন আমাকে সবাই তেমনভাবে চিনতো না। তখন ঢাকার মানুষ আর গ্রাম-গঞ্জের কিছু শিক্ষিত মানুষ আমাকে চিনতো। কিন্তু শুধুমাত্র আপনারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবে প্রেমিক ছিলেন বলেই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। যদিও সেসময় আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি। আমি বার বার অবাক হই আওয়ামী লীগের কর্মীদের কর্মকা- দেখে। এ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এতো ভালো কাজ করে থাকে, এদের দ্বারাই দেশ এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, মতিয়া চৌধুরী এবার নিয়ে শেরপুর-২ আসন থেকে টানা ষষ্ঠ দফায় নির্বাচনে অংশ নেন। এর মধ্যে ২০০১ সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ম্ধ্যামে অল্প ভোটের ব্যবধানে তাকে হারানো হলেও তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনসহ পঞ্চম দফায় বিপুল ভোটাধিক্যে নির্বাচিত হলেন। অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন ৩ দফার সরকারেই তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। নিজের সততা, অভিজ্ঞতা ও উন্নয়নের কারণে মতিয়া চৌধুরী এখন মডেল। আগামী সরকারেও তিনি নিজের অবস্থান অক্ষুন্ন রাখবেন বলেই ভাবছেন পর্যবেক্ষক মহল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!