ads

সোমবার , ৩১ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিজয়ের মাসে এটি আরেক বিজয়: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬০
বিজয়ের মাসে এটি আরেক বিজয়: প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের বিজয় ডিসেম্বর মাসে দেশের জনগণের আরেক বিজয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পুনরায় বিজয় লাভ করায় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজনৈতিক নেতা, বেসামরিক ও সামরিক প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা তাকে অভিনন্দন জানাতে আসলে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির
শেখ হাসিনা বলেন, এই বিজয় ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং দেশ ও জনগণের প্রতি তার বড় দায়িত্ব। তিনি বলেন, আবার নির্বাচিত হওয়ার মাধ্যমে দেশের জনগণের সেবা করা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের অসাধারণ সুযোগ পেয়েছেন তিনি। নববর্ষ উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।
বিভিন্ন নেতা ও কর্মকর্তারা শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী, ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, তিন বাহিনীর প্রধান, আইজিপি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, বিজিবি ও র‌্যাবের মহাপরিচালক।

Shamol Bangla Ads

এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি পরবর্তী সংবাদ নির্বাচনে ভোট পড়েছে ৮০ শতাংশ : সিইসি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads