ads

সোমবার , ৩১ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনে ভোট পড়েছে ৮০ শতাংশ : সিইসি

খবর টি পড়েছেন : ৪৩৯
নির্বাচনে ভোট পড়েছে ৮০ শতাংশ : সিইসি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি ৩১ ডিসেম্বর সোমবার বিকেলে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে ওই কথা জানান।
সিইসি বলেন, উৎসাহ ও উদ্দীপনায় ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘জনগণ যেভাবে ভোট দিয়েছে, সেভাবে ফল হয়েছে। নতুন করে ভোট গ্রহণের কোনো সুযোগ নেই।’
আর এ কারণে পুনরায় ভোট গ্রহণের যে দাবি জাতীয় ঐক্যফ্রন্ট জানিয়েছে তা মেনে নেয়া সম্ভব নয় বলেও এ সময় উল্লেখ করেন সিইসি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার হ্যাটট্রিক জয় পেয়েছে আওয়ামী লীগ। জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও শরিকদের ছাড়াই তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
এ পর্যন্ত পাওয়া বেসরকারি ঘোষিত ফলাফলে ২৫৯ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দেশের স্বাধীনতা-সংগ্রামে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী এই দল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিজয়ের মাসে এটি আরেক বিজয়: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন ৩ বাহিনীর প্রধান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads