ads

রবিবার , ৩০ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

খবর টি পড়েছেন : ১৮৫
ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শেষ হলো বহুল প্রতীক্ষিত ভোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন জানায়, সারাদেশে কয়েকটি সংঘর্ষের ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। স্থগিত হয়েছে ১৫টি কেন্দ্রের ভোট। দেশজুড়ে শান্তিপূর্ণভাবে ভোট হলেও সারা দেশে এখন পর্যন্ত ৩৫ জন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
নির্বাচন কমিশন সচিব (ইসি সচিব) হেলালুদ্দীন আহমদ জানান, এবার ভোটে রিটার্নিং অফিসার হিসেবে ৬৬ জন দায়িত্ব পালন করছেন। এর মধ্যে দুইজন বিভাগীয় কমিশনার এবং ৬৪ জন জেলা প্রশাসক। ৪০ হাজার ১৮৩টি ভোটকেন্দ্রের ২ লাখ ৭ হাজার ৩১২টি ভোটকক্ষে ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭জন।এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫জন এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২জন। প্রায় ১ কোটি ২৩ লাখ ছিলেন নতুন ভোটার।

Shamol Bangla Ads

ভোট হয় ২৯৯ সংসদীয় আসনে

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে একটি আসনের প্রার্থী মারা যাওয়ায় ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়। মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে আগামী বছরের ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এবার সারা দেশে ভোটে লড়েন ১ হাজার ৮৬১জন প্রার্থী। তার মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৩৩জন। স্বতন্ত্র হয়ে লড়ছেন ১২৮জন। আর তাদের নির্বাচিত করছেন প্রায় সাড়ে ১০ কোটি ভোটার।

Shamol Bangla Ads

দেশজুড়ে কঠোর নিরাপত্তা

নির্বাচনকে ঘিরে সারা দেশে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। যে কোনো অরাজকতা বা নাশকতা ঠেকাতে পুলিশ, র‌্যাব ও বিজিবির পাশাপাশি সেনা সদস্যরা সার্বক্ষণিক সর্তক অবস্থানে আছেন। সারা দেশে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন আছেন প্রায় ৭ লাখের বেশি আইন-শৃঙখলা বাহিনীর সদস্য। তার মধ্যে ভোটকেন্দ্র পাহারায় ছিলেন ৬ লাখ ৮ হাজার সদস্য। পুলিশ, আনসারের পাশাপাশি প্রথমবারের মতো দায়িত্ব পালন করছে গ্রাম পুলিশ। বাড়তি নিরাপত্তায় সার্বক্ষণিক মোতায়েন রয়েছেন সশস্ত্রবাহিনীর সদস্যরাও।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মধ্যে পুলিশ সদস্য প্রায় ১ লাখ ২১ হাজার, আনসার ৪ লাখ ৪৬ হাজার এবং গ্রাম পুলিশ ৪১ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনী (প্রতি প্লাটুনে ৩০জন) ৩৮৯টি উপজেলায় ৪১৪ প্লাটুন, নৌবাহিনী ১৮টি উপজেলায় ৪৮ প্লাটুন, কোস্টগার্ড (প্রতি প্লাটুনে ৩০জন) ১২টি উপজেলায় ৪২ প্লাটুন, বিজিবি (প্রতি প্লাটুনে ৩০জন) ৯৮৩ প্লাটুন, র‌্যাব (প্রতি প্লাটুনে ৩০জন) প্রায় ৬০০ প্লাটুন ভোটের মাঠে নিয়োজিত আছে। ভ্রামমাণ ও স্ট্রাইকিং ফোর্সের সংখ্যা (র‌্যাবসহ) প্রায় ২ হাজার প্লাটুন (প্রায় ৬৫ হাজার)। সারাদেশে জেলা, উপজেলা ও মেট্রোপলিটন থানা পুলিশও নির্বাচনি দায়িত্ব পালন করছেন।

ইভিএমে ভোট ৬ টি আসনে

জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো দেশের ছয়টি সংসদীয় আসনে ইভিএম ব্যবহার করা হয়েছে। আসনগুলো হচ্ছে- ঢাকা-৬ ও ১৩, রংপুর-৩, খুলনা-২, সাতক্ষীরা-২ ও চট্টগ্রাম-৯ ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জয় আমাদের সুনিশ্চিত : আসাদুজ্জামান খাঁন কামাল পরবর্তী সংবাদ গোপালগঞ্জে শেখ হাসিনা বিপুল ভোটে বিজয়ী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads