ads

রবিবার , ৩০ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালগঞ্জে শেখ হাসিনা বিপুল ভোটে বিজয়ী

খবর টি পড়েছেন : ২৭৩
গোপালগঞ্জে শেখ হাসিনা বিপুল ভোটে বিজয়ী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ৩০ ডিসেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
ভোট গণনা শেষে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, মোট ১০৮টি কেন্দ্রের সবকটির ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রাপ্ত মোট ভোট ২ লাখ ২৯ হাজার ৫৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জিলানী পেয়েছেন ১২৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পেয়েছেন ৭১ ভোট।
সারাদেশে একযোগে রবিবার সকাল ৮টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এখন চলছে গণনা। ইতোমধ্যে কোনো কোনো আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হচ্ছে।
গোপালগঞ্জ জাতীয় সংসদের ২১৭ নম্বর আসন। গোপালগঞ্জ-৩ আসন বঙ্গবন্ধুর জন্মস্থান। দশম জাতীয় সংসদ নির্বাচনেও এ আসন থেকে এমপি হয়েছিলেন শেখ হাসিনা। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে জয়লাভ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোট গ্রহণ শেষ, চলছে গণনা পরবর্তী সংবাদ আওয়ামী লীগের হ্যাটট্রিক জয় : টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads