ads

শনিবার , ২৯ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নৌকার পক্ষে নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন সাংসদ শ্যামলী

খবর টি পড়েছেন : ২৬৬
শেরপুরে নৌকার পক্ষে নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন সাংসদ শ্যামলী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি, ৪ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হুইপ আতিউর রহমান আতিকের সমর্থনে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ, পথসভা ও শোডাউন শেষে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের দিক-নির্দেশনা দিয়েছেন সংরক্ষিত সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। তিনি ২৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় শহরের ঢাকলহাটিস্থ বাসা সংলগ্ন নিজের মনিটরিং কেন্দ্রে ওই নির্দেশনা দেন। ওইসময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপনসহ বিভিন্ন এলাকার দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নির্দেশনাকালে তিনি শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার জন্য তাদের প্রতি আহবান জানান। এর আগে তিনি শহরের ঢাকলহাটি, শেখহাটি, ভিক্টোরিয়া একাডেমি ও এটিআই কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
শনিবার দুপুরে জেলা কৃষক লীগ নেতা এসএম মাহবুবুর রহমান লিটন ও সাপ্তাহিক শ্যামলীর ব্যবস্থাপনা সম্পাদক ওমর ফারুক শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ৭ ডিসেম্বর থেকে সাংসদ এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী আতিউর রহমান আতিকের নৌকার পক্ষে মাঠে নামেন। তিনি প্রথম দিকে শহরের ঢাকলহাটিস্থ নিজ এলাকায় মহিলা সমাবেশসহ দলীয় নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় করেন। এরপর থেকে তিনি প্রতিদিন শহর ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন হাট-বাজার ও প্রতিষ্ঠানে নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। প্রচারণার শেষ দিনে ২৭ ডিসেম্বর তিনি গাড়ি বহর নিয়ে শহরসহ বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে শো-ডাউন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর-৩ আসনে চাঁনের দখলে মাঠ, একা একাই লড়ছেন… পরবর্তী সংবাদ শেরপুরের ৩টি আসনে ১২ প্রার্থীর লড়াই কাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads