ads

শনিবার , ২৯ ডিসেম্বর ২০১৮ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ৩টি আসনে ১২ প্রার্থীর লড়াই কাল

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০১৮ ১:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনে আওয়ামী লীগ-বিএনপির ৬ ও জাতীয় পার্টির ২ প্রার্থীসহ ১২ প্রার্থীর লড়াই কাল ৩০ ডিসেম্বর। ওই ১২ প্রার্থীর মধ্যে ৩টি আসনেই ইসলামী আন্দোলন ও সদর আসনে সিপিবি প্রার্থী থাকলেও কোথাও কোন স্বতন্ত্র প্রার্থী নেই। মূল লড়াই আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অন্যরা রয়েছেন নিরুত্তাপ লড়াইয়ে।
শেরপুর-১ (সদর) : এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি, টানা ৪ বারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক নৌকা, জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী, কারাগারে থাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, শিল্পপতি আলহাজ্ব মোঃ হযরত আলীর মেয়ে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ধানের শীষ, জাতীয় পার্টি মনোনীত উন্মুক্ত প্রার্থী, জেলা জাতীয় পার্টির সভাপতি, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোঃ ইলিয়াস উদ্দিন লাঙল, ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট মোঃ মতিউর রহমান হাতপাখা ও সিপিবির প্রার্থী আফিল শেখ কাস্তে প্রতীক নিয়ে লড়ছেন।
শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) : এ আসনে মহাজোট সমর্থিত আওয়ামী লীগ প্রার্থী, দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, ৪ বারের সংসদ সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নৌকা, জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরী ধানের শীষ ও ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) : এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, টানা ২ বারের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন নৌকা, জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী, জেলা বিএনপির সভাপতি, ৩ বারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ধানের শীষ, জাতীয় পার্টি মনোনীত উন্মুক্ত প্রার্থী, কেন্দ্রীয় যুবসংহতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের বাদল লাঙল ও ইসলামী আন্দোলনের প্রার্থী দলের কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!