ads

বুধবার , ২৬ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আওয়ামী লীগ প্রার্থী চাঁনের নির্বাচনী সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৩৯
ঝিনাইগাতীতে আওয়ামী লীগ প্রার্থী চাঁনের নির্বাচনী সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর-৩ (ঝিনাইগাতী- শ্রীরবদী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের নির্বাচনী সভা ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ২ বারের নির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক গৌতম পাল, সাবেক সংসদ সদস্য মরহুম এম এ বারীর ছেলে মোহসিনুল হক বারী রুমি, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শাহ জাহান সাজু, উপজেলা জাসদের সাধারন সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক ফকির সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বিশ্বজিত রায়, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি সাহাজ উদ্দিন সাজু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই জনসভায় শেখ হাসিনা সরকারের ১০ বছরের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে ৩০ ডিসেম্বর নৌকাকে পুনরায় বিজয়ী করার আহ্বান জানান একেএম ফজলুল হক চাঁন। সভা চলাকালীন সময়ে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বিভিন্ন দলের ব্যানারে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মীর সভায় ও শোডাউনে অংশ গ্রহন করেন। শোডাউনটি উপজেলা সদরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর-১ আসনে আওয়ামীলীগ-বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন পরবর্তী সংবাদ শেরপুর-১ আসনে হুইপ আতিকের নির্বাচনী জনসভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads