ads

মঙ্গলবার , ২৫ ডিসেম্বর ২০১৮ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হুইপকন্যার গাড়িতে হামলার অভিযোগ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০১৮ ১০:১১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের কন্যা ডাঃ শারমিন রহমান অমির গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২৪ ডিসেম্বর সোমবার বিকেলে সদর উপজেলার লছমনপুর এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের প্রার্থী, হুইপ আতিউর রহমান আতিকের নৌকা প্রতীকের নির্বাচনী গণসংযোগে যাওয়ার পথে লছমনপুর বাজারে আতিককন্যা ডাঃ শারমিন রহমান অমির গাড়িতে ইট-পাটকেল ছুড়ে হামলা চালানো হয়। ওই সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাথে সাথে তারা বিক্ষোভ মিছিল করে ঘটনার নিন্দা-প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। লছমনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হাই অভিযোগ করে বলেন, বিএনপি নেতা-কর্মীরা হুইপকন্যা ডাঃ অমির গাড়িতে হামলা চালিয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!