স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের পক্ষে নৌকা প্রতীকের আরও একটি প্রচারণা কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। তিনি ২৩ ডিসেম্বর রবিবার রাতে শহরের মোবারকপুর আখের মামুদের বাজারে ওই কেন্দ্র উদ্বোধন করেন। ওইসময় তিনি জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার। প্রবীণ আওয়ামী লীগ নেতা মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাপোলীস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন হাজারী, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা বাস-কোচ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ শরাফত আলী, জেলা যুবলীগ নেতা আব্দুল মতিন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন, ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুক্তা, লুৎফর রহমান, ডাঃ এসআরডি আলম, আব্দুল করিম, সিরাজুল ইসলাম, হানিফ উদ্দিন, আবুল কালাম, আমানুল্লাহ প্রমুখ।









