ads

সোমবার , ২৪ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘আলোকিত নকলা’র নয়া কমিটি ॥ সভাপতি বিদ্যুৎ, সম্পাদক আলতাফ

খবর টি পড়েছেন : ২৩৯
‘আলোকিত নকলা’র নয়া কমিটি ॥ সভাপতি বিদ্যুৎ, সম্পাদক আলতাফ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত নকলা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান বিদ্যুতকে সভাপতি, মো. আলতাফ হোসেনকে সাধারণ সম্পাদক ও এসএম খোরশেদ আলম সবুজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৩ ডিসেম্বর রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষণা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফরিদুল আলম আজাদ আলমগীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নৌকার আরও একটি প্রচারণা কেন্দ্র উদ্বোধন করলেন… পরবর্তী সংবাদ শেরপুরে বিএনপি প্রার্থী প্রিয়াংকার গাড়ি বহরে হামলার অভিযোগ

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads