ads

রবিবার , ২৩ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নির্বাচনী সহিংসতায় ৫ বিএনপি নেতা-কর্মী আহত

খবর টি পড়েছেন : ১৯৬
ঝিনাইগাতীতে নির্বাচনী সহিংসতায় ৫ বিএনপি নেতা-কর্মী আহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
নৌকার প্রচার ক্যাম্পে ককটেল বিস্ফোরণ ও আগুন

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী সহিংসতায় ৫ বিএনপি নেতা-কর্মী আহত হয়েছে। ২২ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার তিনানী বাজারে ওই ঘটনা ঘটে।
জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, সন্ধ্যায় তিনানী বাজারে ধানের শীষ প্রতীকের গণসংযোগ চলাকালে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা তার সাথে থাকা নেতা-কর্মীদের উপর আক্রমণ করে। ওই সময় শেরপুর সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মফিজ মোল্লাসহ বিএনপি’র ৫ নেতা-কর্মী আহত হয়।
এদিকে রাতে ওই ঘটনার জের ধরে উপজেলার তিনানী বাজার, ধানশাইল বাজার ও গৌরীপুর ইউনিয়নের তালতলা এলাকার ৩টি নৌকা প্রতীকের প্রচার ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় প্রচার ক্যাম্পে কাপড়ের তৈরী ৩টি প্রতীকি নৌকাসহ প্রচার ক্যাম্প আগুনে পুড়িয়ে দেয়া হয়।
উপজেলা যুব লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, বিএনপি’র গণসংযোগে যুবলীগ বা ছাত্রলীগের কোন নেতা-কর্মী হামলা করেনি। তিনি বলেন, মাহমুদুল হক রুবেল ক্ষমতায় থাকাকালীন সময়ে চাকুরী দেয়ার নাম করে তিনানী এলাকার বেশকিছু লোকের কাছ থেকে টাকা নেয়। কিন্তু চাকুরী দিতে না পারার ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস নৌকার ক্যাম্পে ককটেল বিস্ফোরণ ও পুড়িয়ে দেয়ার ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, মাহমুদুল হক রুবেল তিনানী বাজারে গণসংযোগের সময় উভয় দলের নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে নেতা-কর্মী আহত হওয়ার কোন ঘটনা আমার জানা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আওয়ামী লীগ প্রার্থী চাঁনের নির্বাচনী পথসভা পরবর্তী সংবাদ আওয়ামী লীগ ভোট ছাড়া ক্ষমতায় আসে না ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads