ads

রবিবার , ২৩ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগ ভোট ছাড়া ক্ষমতায় আসে না ॥ নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ৩০০
আওয়ামী লীগ ভোট ছাড়া ক্ষমতায় আসে না ॥ নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে মহাজোট সমর্থিত প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোনদিন ভোট ছাড়া ক্ষমতায় আসে না। ১৯৭০ সাল থেকে আওয়ামী লীগ সকল নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে। তিনি ২৩ ডিসেম্বর রবিবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের কৃষ্ণপট্টি এলাকায় নির্বাচনী পথ সভায় ওই কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ২০০৬ সালে নির্বাচন হয়নি খালেদা জিয়ার নিজের ষড়যন্ত্রের জন্য। তিনি চিরস্থায়ী বন্দোবস্ত করতে গিয়েছিল সেনা প্রধানকে হাতে নিয়ে, রাষ্ট্রপতিকে হাতে নিয়ে। দুনিয়ায় কোন কিছুই চিরস্থায়ী নয়। গণতন্ত্রে ৫ বছর অন্তর মানুষের রায় নিয়ে দেশ শাসনের অধিকার নিতে হয়। শেখ হাসিনা ঠিকই ২০১৮-তে ইলেকশন দিয়েছেন। তিনি বলেন, প্রজার সুখেই রাজার সুখ। শেখ হাসিনা দেশ উন্নয়নের সকল চিন্তা করেন। আমরা শুধু তার চিন্তা বাস্তবায়ন করি। প্রজারা সার চায়, বিদ্যুৎ চায়, রাস্তাঘাটের উন্নয়ন চায়, দেশের উন্নয়ন চায়। তিনি (প্রধানমন্ত্রী) শুধু প্রজাকে দিতেই চায়, প্রজার সুখেই তার সুখ।
কৃষিমন্ত্রী বলেন, এতিমের টাকা মাইরা খাওনে আপনার (খালেদা জিয়ার) ৭ বছরের জেল হইছে। এতোদিন ইলেকশনের কথা নেই। সাজা হওয়ার পর খালেদা জিয়া বলেন নির্বাচন করবে। ২ বছরের বেশি যদি কোন অপরাধীর সাজা হয় তবে সে পরবর্তী ৫ বছর ইলেকশন করতে পারবে না। এই আইন বৃটিশ থেকেই চলছে, পাকিস্তান আমলেও ছিল, বর্তমানেও আছে।
মতিয়া চৌধুরী দিনব্যাপী উপজেলার আন্ধারুপাড়া, কৃষ্ণপট্টি, লফিকুড়া, কাশিমপুর, ঘোগড়াকান্দী, গাগলাজানী, দক্ষিণ নাকশী, তারাকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথ সভা করেন। ওই সময় নকলা-নালিতাবাড়ী উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নির্বাচনী সহিংসতায় ৫ বিএনপি নেতা-কর্মী আহত পরবর্তী সংবাদ শেরপুর-১ আসনে নৌকার পক্ষে মহিলা আ’লীগের গণসংযোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads