ads

শনিবার , ২২ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নৌকার নির্বাচনী প্রচার ক্যাম্প ও মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

খবর টি পড়েছেন : ১৬৯
ঝিনাইগাতীতে নৌকার নির্বাচনী প্রচার ক্যাম্প ও মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার ক্যাম্প ও যুবলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ২১ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার গুরুচরণ দুধনই এলাকায় ওই ঘটনা ঘটে। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনার উল্যাহ জানান, গত বৃহস্পতিবার নির্বাচনী গণসংযোগ শেষে রাতে বাড়ী ফেরার সময় উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই এলাকায় যুবলীগ নেতা জাকির হোসেনের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ধানশাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম ময়না জানান, শুক্রবার রাতে উপজেলার ধানশাইল ইউনিয়নের ছোটমালিঝিকান্দা এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার ক্যাম্পে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে নির্বাচনী প্রচার ক্যাম্পের ঘর ও আসবাবপত্র ভষ্মিভূত হয়ে যায়। যুবলীগ নেতা জাকির হোসেনের মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগে বিএনপি’র ২ কর্মীকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। এদিকে নৌকার নির্বাচনী প্রচার ক্যাম্প পুড়িয়ে দেয়ার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর-১ আসনে মাঠ চষে বেড়াচ্ছেন হুইপ আতিক পরবর্তী সংবাদ শেরপুর-১ আসনে আঞ্চলিকতার চাপে নীরব থাকার ঘোষণা দিলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads