স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্য ও গৌরবের ১৫০ বছর পূর্তি উপলক্ষে শেরপুর পৌরসভার তরফ থেকে বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় ‘বিজয় দিবস হাঁটা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।১৭ ডিসেম্বর সোমবার সকাল ৭টায় পৌরসভার পুরাতন ভবনের (চারু ভবন) সামনে থেকে ওই প্রতিযোগিতা শুরু হয়ে অষ্টমীতলা গিয়ে শেষ হয়। এতে প্রথম স্থান লাভ করেন মোঃ মাসুদুজ্জামান, দ্বিতীয় স্থান লাভ করেন রাজিব অাহাম্মেদ ও তৃতীয় হন মুকসেদ অালী।

পরে অষ্টমীতলায় অায়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৯৭ প্রতিযোগীর হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, পৌর প্যানেল মেয়র অাতিউর রহমান মিতুল ও তৌহিদুর রহমান বিদ্যুৎ, কাউন্সিলর বাদশা মিয়া, পৌর সচিব অাবু লায়েস মোঃ বজলুল করিম বাপ্পী, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিমসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।









