নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। তিনি ১৬ ডিসেম্বর রবিবার সকালে স্থানীর সরকারি হাজী জাল মামুদ কলেজের শহীদ মিনারে ওই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটনসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।









