ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে সন্ত্রাস, জঙ্গীবাদ, ও দূর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ব্যাপক উৎসাহ- উদ্দীপনায়দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৪৭তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর রবিবার ভোরে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। শহীদদের শ্রদ্ধা জানিয়ে প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবকঅর্পন করেন। সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
বিকেলে স্থানীয় স্টেডিয়াম মাঠে মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবু হাসান শাহীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা ছাবেদ আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রমুখ। এ সভায় সরকারী কর্মকর্তা- কর্মচারী রাজনৈতিক দলের নেতাকর্মী, ও মুক্তিযোদ্ধারা অংশ গ্রহন করেন। পরে ১৪৪ জন মুক্তিযোদ্ধার মাঝে শাড়ি, কাপড় বিতরণ করা হয়।









