ads

বৃহস্পতিবার , ১৩ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী রুবেলের গণসংযোগ

খবর টি পড়েছেন : ১৬৭
শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী রুবেলের গণসংযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী, জেলা বিএনপির সভাপতি, ৩ বারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ঝিনাইগাতী উপজেলায় গণসংযোগ করেছেন। তিনি ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া, রাংটিয়া, সন্ধাকুড়া বাজারসহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। সেইসাথে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে ঝিনাইগাতী উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টারসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ঝিনাইগাতী উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা জানান, নির্বাচনে বিএনপিকে চরম প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে চলতে হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে রাংটিয়া বাজারে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের পক্ষে পূর্বনির্ধারিত নির্বাচনী পথসভা করা সম্ভব হয়নি। একই সময় একই স্থানে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে পথসভা আহবান করার কারণেই সেটি সম্ভব হয়নি। এ বিষয়ে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল অভিযোগ করে বলেন, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই যেখানেই ধানের শীষের নির্বাচনী পথসভা আহবান করা হচ্ছে, সেখানেই পাল্টা পথসভা আহবান করার কারণে আমাদের পক্ষে কোন সভাই করা সম্ভব হচ্ছে না। বিষয়টি স্থানীয় প্রশাসনকেও অবহিত করা হয়েছে। এখন সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের অবহিতকরণসহ তাদের সহযোগিতা কামনা করা হবে বলেও জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের জাসদ সভাপতি লিটন এখন বিএসএমএমইউ হাসপাতালে পরবর্তী সংবাদ শেরপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন আজ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads