ads

বুধবার , ১২ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে একই স্থানে আ’লীগ-বিএনপি পথসভা ডাকায় ১৪৪ ধারা জারি

খবর টি পড়েছেন : ১৪৯
শ্রীবরদীতে একই স্থানে আ’লীগ-বিএনপি পথসভা ডাকায় ১৪৪ ধারা জারি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে শ্রীবরদী উপজেলার ভারেরা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পথসভা আহবান করায় উভয় দলে উত্তেজনায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ১২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওই আদেশ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে পণ্ড হয় উভয় দলের পথসভা।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল ভারেরা উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকেল ৩টায় পথসভার আয়োজন করেন। অপরদিকে আওয়ামী লীগের উদ্যোগে একই স্থানে পথসভার আহবান করা হয়। এ নিয়ে উভয় দলের মধ্যে বিরাজ করে উত্তেজনা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেন। এতে পণ্ড হয়ে যায় উভয় দলের পথসভা। বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মাহমুদুল হক রবেল জানান, পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পথসভার আহবান করা হয়। আমাদের পথসভা বানচাল করতে আওয়ামী লীগ একই স্থানে পথসভার আয়োজন করে।
অপরদিকে গোসাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী প্রার্থী একেএম ফজলুল হক চাঁনের সম্মতিক্রমে এখানে পথসভার আয়োজন করা হয়। পুলিশ এসে সভা বন্ধ করে দেয়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, ১৪৪ ধারা জারি করায় নিরাপত্তার স্বার্থেই পথসভা বন্ধ করে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সেঁজুতি ধর জানান, একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি পথসভার আয়োজন করায় উভয় দলের মধ্যে সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও… পরবর্তী সংবাদ যারা ঘুমন্ত মানুষকে হত্যা করে, তাদের ভোট চাওয়ার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads