ads

বুধবার , ১২ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৪৬৩
শেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সারাদেশের ন্যায় শেরপুরেও ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ ডিসেম্বর বুধবার জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) এরশাদ হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এ.জেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। ওইসময় বক্তারা বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে এবং দেশ ডিজিটালাইজডভাবে এগিয়ে যাচ্ছে। আগামী ২০২১ সালের মধ্যে অফিস আদালতে ৯০% কাজ ই-সেবার মাধ্যমে চলে আসবে।
সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরে আলম মৃধা প্রমুখ। ওইসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জমে উঠেছে চেম্বার অব কমার্সের নির্বাচন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে একই স্থানে আ’লীগ-বিএনপি পথসভা ডাকায় ১৪৪ ধারা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads