ads

মঙ্গলবার , ১১ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন এরশাদ

খবর টি পড়েছেন : ১৭১
উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন এরশাদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাড়ি জমিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। ১০ ডিসেম্বর সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে এসকিউ ৪৪৭ বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। তার সঙ্গী হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মনজুরুল ইসলাম।
ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে নির্বাচনে প্রার্থী এরশাদ সিঙ্গাপুর গেলেও তিনি কবে দেশে ফিরবেন তার কোনো সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি। দলের পক্ষ থেকে গতকাল সোমবার জানানো হয়েছে, ‘মেডিক্যাল চেকআপের জন্য এরশাদ সিঙ্গাপুর যাচ্ছেন। চিকিত্সা শেষে তিনি দ্রুতই দেশে ফিরে আসবেন।’ সিঙ্গাপুর যাবার আগে জিয়াউদ্দিন বাবলু ইত্তেফাককে বলেন, সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হবেন। কবে দেশে ফিরবেন তা নিভর্র করবে সেখানকার চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর।’
গত ৮ নভেম্বর একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কিছুদিন পর থেকেই অসুস্থ হয়ে পড়েন এরশাদ। একবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), একবার বারিধারায় ‘প্রেসিডেন্ট পার্ক’ এর বাসায়, আবার কখনও গুলশানের গোপন ফ্ল্যাটে এতদিন যাতায়াতের মধ্যে ছিলেন তিনি। এরমধ্যে এরশাদ ও জাপার সদ্য সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে প্রকাশ্যেই মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ আনেন জাপার কয়েকজন নেতা, এরমধ্যে দলের একাধিক বর্তমান সংসদ সদস্যও রয়েছেন। অসুস্থতা ও মনোনয়ন বাণিজ্যের অভিযোগের মধ্যে নির্ধারিত কয়েকজন ছাড়া দলের অন্য নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান এরশাদ। এরমধ্যে অনেকটা আকষ্মিকভাবে গত ৩ ডিসেম্বর রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দলের নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে।
অবর্তমানে মূল নেতা রুহুল আমিন হাওলাদার?
উদ্ভুত পরিস্থিতিতে মহাসচিব থেকে বাদ পড়ার পর নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন রুহুল আমিন হাওলাদার। মহাসচিবের দায়িত্ব পেয়ে রাঙ্গা কিছুটা হাল ধরার চেষ্টা করেন। এরমধ্যেই গত শনিবার এরশাদ হঠাত্ এক ‘সাংগঠনিক নির্দেশে’ হাওলাদারকে তার ‘বিশেষ সহকারী’ হিসেবে নিয়োগ দেন।
আসনে সন্তুষ্ট নই, সম্পর্ক টিকিয়ে রাখতে মেনে নিয়েছি: রাঙ্গা
এদিকে, জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গতকাল বনানী কার্যালয়ে সাংবাদকিদের বলেছেন, ‘মহাজোট থেকে পাওয়া ২৯টি আসনে ঠিক মূল্যায়ন বলতে যা বুঝায় তা নয়। কর্মীরা সন্তুষ্ট নয়, আমরাও সন্তুষ্ট নই বলা যায়। ব্যক্তিগতভাবে আমিও সন্তুষ্ট নই। এক পরিবারে থাকলে গন্ডগোল হতে পারে। তারপরেও সম্পর্ক টিকিয়ে রাখার স্বার্থে মিলেমিশে থাকতে হয়।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ খুলে দেওয়া হলো ৫৮ নিউজ পোর্টাল পরবর্তী সংবাদ খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে বিভক্ত আদেশ হাইকোর্টের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads