শ্যামলবাংলা ডেস্ক : প্রিয়ডটকম, রাইজিংবিডি, পরিবর্তন ডটকম, ঢাকাটাইমসহ দেশের মোট ৫৮টি নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রবিবার বিকালে বিটিআরসি দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ৫৮টি নিউজ পোর্টাল বন্ধ করার নির্দেশ দেওয়ার পর রাত থেকে সংশ্লিষ্ট সাইটগুলো বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক। তিনি বলেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পক্ষ থেকে এসব ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার জন্য চিঠি পাওয়ার পর তা কার্যকর করা হয়েছে।
বন্ধের নির্দেশ পাওয়া সাইটগুলোর মধ্যে রয়েছে, প্রিয়ডটকম, রাইজিংবিডিডটকম, পরিবর্তনডটকম, রিপোর্টবিডি২৪ডটকম, শীর্ষনিউজ২৪ডটকম, ঢাকাটাইমস২৪ডটকম, রেয়ারনিউজ২৪ডটকম, বিএনপিনিউজ২৪ডটকম, বিডিপলিটিকোডটকম, পেজনিউজ২৪ডটকম, প্রথমবাংলাদেশডটনেট, ডেইলিআমারদেশডটএক্সওয়াইজেড, ডিএনএনডটনিউজ, আওয়াজবিডিডটকম, বদরুলডটঅরগ, বিএনপিঅনলাইনউইংডটকম, রাজনীতি২৪ডটকম, আরবিএন২৪ডটকোডটইউকে, সংবাদ২৪৭ডটকম, দেশভাবনাডটকম, আমারদেশ২৪৭ডটকম, অ্যানালাইসিসবিডিডটকম, ইনডটবিএনপিবাংলাদেশডটকম, বিএনপিবাংলাদেশডটকম, বাংলামেইল৭১ডটইনফো, এটিভি২৪বিডিডটকম, ওয়াননিউজবিডিডটনেট, নিউজবিডি৭১ডটকম, জাস্টনিউজবিডিডটকম, বাংলাস্ট্যাটাসডটকম, বিবাড়িয়ানিউজ২৪ডটকম, শিবিরডটঅরগডটবিডি, নিউজ২১-বিডিডটকম।



















