ads

রবিবার , ৯ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাইকোর্টে ফিরল ইমরান এইচ সরকারের প্রার্থিতা

খবর টি পড়েছেন : ১৬৫
হাইকোর্টে ফিরল ইমরান এইচ সরকারের প্রার্থিতা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাতিল হওয়া প্রার্থিতা উচ্চ আদালতে গিয়ে ফেরত পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
৯ ডিসেম্বর রবিবার ইমরান এইচ সরকারের একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন।
এর মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে তার আইনজীবী জানিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ইমরানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমির।
আদেশের পর তানিয়া আমির সাংবাদিকদের বলেন, হা কোর্টের এই আদেশের ফলে স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকারের নির্বাচনে অংশ নিতে বাধা থাকলো না। ইমরান সরকার মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাইবাছাইয়ে তা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিলেও তা টেকেনি। এরপর বিষয়টি নিয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। রবিবার ইসির ওই সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট বেঞ্চ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর দেখানো পথেই নারী শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার… পরবর্তী সংবাদ বিএনপির আসন ২৪২টি, শরিকদের ৫৮

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads