ads

রবিবার , ৯ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

খবর টি পড়েছেন : ২২৭
নকলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এতে উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক প্রমুখ বক্তব্য রাখেন। ওইসময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোকেয়া দিবসে নকলার ৫ জয়ীতা পেলেন সম্মাননা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads