ads

শনিবার , ৮ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ দিনের শুনানিতে বৈধ-অবৈধ প্রার্থী যারা

খবর টি পড়েছেন : ১৪১
শেষ দিনের শুনানিতে বৈধ-অবৈধ প্রার্থী যারা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা দুই দিন আপিল নিষ্পত্তির পর তৃতীয় দিনের শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। ৮ ডিসেম্বর শনিবার শেষ দিনের শুনানিতে উঠেছে ২৩২টি আপিল। এ ছাড়া গত দু’দিনের স্থগিত আপিল আবেদনগুলোও শুনানির কার্যতালিকায় উঠেছে। এর আগে দুই দিনের শুনানিতে ১৫৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাদ পড়েছেন ১৪১ জন। দুই দিনে মোট ৩১০টি আপিল শুনানি নিষ্পত্তি করেছে ইসি। আর বাকিগুলো পেন্ডিং রয়েছে। শনিবার সকাল ১০টায় নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে শেষ দিনের মতো শুনানি শুরু হয়।

Shamol Bangla Ads

বৈধ প্রার্থীরা হলেন :

ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-৯ আফরোজা আব্বাস, ঢাকা-১৭ ব্যারিস্টার নাজমুল হুদা।

Shamol Bangla Ads

ময়মনসিংহ-৬ চৌধুরী মুহাম্মাদ ইসহাক, জামালপুর-৩ নঈম জাহাঙ্গীর, নেত্রকোনা-১ আব্দুল কাঈয়ুম খান, চট্টগ্রাম-৫ নাসির উদ্দিন, চট্টগ্রাম-৮ এম মোর্শেদ খান, চট্টগ্রাম-৯ মো. মোরশেদ সিদ্দিকি, চাঁদপুর-৪ জেড খান ও মো. রিয়াজ উদ্দিন, খাগড়াছড়ি- ২৯৮ আসনে নতুন কুমার চাকমা, বান্দরবান-মামাচিং, ব্রাহ্মণবাড়িয়া-৩ সৈয়দ মাহমুদুল হক।

রাজশাহী-৫- মো. আবু বকর সিদ্দিকি, রাজশাহী-৬ মো. আবু সাইদ চাঁদ, জয়পুরহাট-১ মো. আলেয়া বেগম, সিরাজগঞ্জ-৫ মো. আলী আলম, টাঙ্গাইল-১ ফকির মাহবুব আনাম স্বপ্ন, যশোর-৫ মো. ইবাদুল খালেসী, কুষ্টিয়া-৪ মো. তছির উদ্দিন, ঝিনাইদহ-২ আবু তালেব সেলিম, যশোর-১ মো.সাজেদুর রহমান, যশোর-৪ লিটন মোল্লা, যশোর-৫ রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা-১ মোসা. মেরিনা আক্তার।

অবৈধ বা বাতিল হওয়া প্রার্থীরা হলেন

শেষ দিনের শুনানিতে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে প্রার্থী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করে দিয়েছে ইসি।

অন্যরা হলেন- ঢাকা-২ আমানউল্লাহ আমান, টাঙ্গাইল-৪ ও ৮ বঙ্গবীর কাদের সিদ্দিকী, চট্টগ্রাম-৫ মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১১ মাওলানা আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়া-২ শাহ মফিজ ও মো. মহিউদ্দিন মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া-৩ জামাল রানা ও মো. ওমর ইউসুফ, কুমিল্লা-৩ আহসানুল কিশোর, কুমিল্লা-৪ ইরফানুল সরকার, কুমিল্লা-১০ মো. রুহুল আমিন চৌধুরী, ফেনী-৩ আনোয়ার কবির, নোয়াখালী-৩ আফতাব উদ্দিন, বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে ডানাই দ্রু নেলী, যশোর-২ মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফি, ঝিনাইদহ-২ মশিউর রহমান, যশোর-২ এবিএম আহসানুল হক।

ময়মনসিংহ-১ একেএম লুতফর রহমান (বহালের বিরুদ্ধে), ময়মনসিংহ-৩ মো. সামীউল আলম, ময়মনসিংহ-৩ নাজনীন (অনুপস্থিত), ময়মনসিংহ-৪ কামরুল ইসলাম ও মো. ওয়ালিদ, ময়মনসিংহ-৯ আলমগীর কবির, ময়মনসিংহ-৭ এমএ রাজ্জাক খান, নেত্রকোনা-১ মো. এরশাদুর রহমান, নেত্রকোনা-৪ শফী আহমেদ, নেত্রকোনা-৫ মো. জাকির হোসেব, জামালপুর-৩ মো. মাসুম বিল্লাহ, জামালপুর-৫ ইঞ্জিয়ার মোহাম্মদ আলী (অনুপস্থিত), ময়মনসিংহ-১১ এসএম আসরাফুল হক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আপিলেও টিকল না খালেদা জিয়ার মনোনয়ন পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর দেখানো পথেই নারী শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads