ads

মঙ্গলবার , ৪ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আপিলগুলো স্বচ্ছতার সঙ্গে পর্যালোচনা করা হবে : ইসি

খবর টি পড়েছেন : ২৫১
আপিলগুলো স্বচ্ছতার সঙ্গে পর্যালোচনা করা হবে : ইসি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মনোনয়নপত্র বাতিল হওয়া যেসব প্রার্থী আপিল করছেন, তাদের আবেদন স্বচ্ছতার সঙ্গে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। তিনি বলেছেন, কারো প্রতি পক্ষপাতমূলক কোনো আচরণ করা হবে না। প্রতিটি কেস মেরিট অনুযায়ী দেখা হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনে বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদন জমাদান কার্যক্রম তদারকি করার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থিতা যাচাই-বাছাইয়ের পর গত ২ ডিসেম্বর ৭৮৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। প্রথম দিন তাদের ৮৪ জন প্রার্থিতার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। বুধবার আপিলের শেষ সময়। বৃহস্পতিবার থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত আপিলের শুনানি করে আপিল নিস্পত্তি করবে ইসি।
এ সময় মাহবুব তালুকদার বলেন, শুনানিতে আমরা যা কিছু করব, তা আইনানুগভাবেই করব। কারো প্রতি পক্ষপাতিত্ব আমরা অবশ্যই দেখাব না। প্রতিটি কেসেরই মেরিট আমরা দেখব। নির্বাচন কমিশন সব ব্যাপারেই একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
উদ্দেশ্যমূলকভাবে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কি না এবং আপিলে কমিশন নিরপেক্ষতার পরিচয় দেবে কি না- এ প্রসঙ্গে মাহবুব তালুকদার বলেন, যারা আপিল করেছেন বা করছেন, শুনানিতে তারা তাদের তথ্যগুলো উপস্থাপন করবেন। আমরা অবশ্যই ন্যায় বিচার প্রত্যাশী।
রেকর্ড সংখ্যক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে মাহবুব তালুকদার বলেন, এ বিষয়ে নিয়ম অনুযায়ী আপিল করা ছাড়া কিছু করার নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করেছে বিএনপি : ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ সংসদের ৩শ আসনের ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads