শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটকেন্দ্র পাহারার নামে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিএনপি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এছাড়া ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের অন্য নেতাদের এক কানাকড়ির দামও নেই, বিএনপি তাদের ব্যবহার করছে। সব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে লন্ডন থেকে। তিনি ২২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এসথেটিকা ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনারের আগে সাংবাদিকদের প্রশ্নে ওইসব কথা বলেন। ওইসময় তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক মন্তব্য করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরও বলেন, তারা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩০০-৪০০ নেতাকর্মী অবস্থান করবে। আমরা যদি একইভাবে আমাদের নেতাকর্মী কেন্দ্রে অবস্থান নিতে বলি, তা হলে কি গৃহযুদ্ধ হবে!





















